সিলেটের শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়া এলাকার একটি রাবার বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবার বাগানের ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি ছিল বাটবিহীন ও পুরোনো। দুটি...