নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিঠুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ব্যক্ত...