পোশাকশিল্পের সফল ব্যবসায়ী থেকে ঢাকাই সিনেমার চিত্রনায়ক, দুই জগতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অনন্ত জলিল। তবে সম্প্রতি একটি ব্যাংকে তার ২২৬ কোটি টাকার বেশি ঋণ থাকা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। নেটদুনিয়ার একাংশ তাকে ‘দেউলিয়া’ বলেও কানাঘুষা করছে। এমন পরিস্থিতিতে অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও অভিনেতা ওমর সানী। অনন্তের সততা ও সংগ্রামের প্রশংসা করে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন যে, এই সংকট তিনি সফলভাবেই কাটিয়ে উঠবেন।সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্...