একই মঞ্চে দুই শতাধিক শিল্পীর ছন্দময় পদচারণা। সুরের দোলায় মুদ্রার নান্দনিকতা। তাল-লয়ের মূর্ছনায় শিল্পীদের অপূর্ব ভঙ্গিমা। ছন্দে ছন্দে মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ল সৌন্দর্য ও সৃজনের অনন্য আবেশ। সম্মিলিত ছন্দে সৃষ্টি হলো এক নান্দনিক দৃশ্যকাব্য। প্রতিটি মুদ্রা, প্রতিটি ভঙ্গিমা আর প্রতিটি আবর্তন মিলেমিশে রচনা করল শিল্পের এক অনুপম মহাকাব্য। যেন একই সুতোয় গাঁথা দুই শত প্রাণের অভিব্যক্তি। নৃত্যের ভাষায় ছন্দের আশ্রয়ে সৌন্দর্যের এক মহাসম্মিলন।পথচলার ২৬ বছরে ‘ওড়িশী অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের’ আয়োজনে হয়...