ভোলায় গড়ে উঠেছে এক অসাধারণ মানবিক উদ্যোগ— বেস্ট ইনিশিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্টের (বিবা) ‘মানবতার দুয়ার’। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই দুয়ার যেন মানবতার এক বিস্তৃত ছায়ায় পরিণত হচ্ছে।
ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগীরঘোল এলাকায় বিবার আয়োজনে পরিচালিত মানবতার দুয়ার এখন অসহায় মানুষের আশার প্রতীক। এই সংগঠনটি নতুন-পুরাতন পোশাকের উন্মুক্ত বিতরণ ব্যবস্থার আয়োজন করছে— যার প্রয়োজন তিনি নিয়ে যান, যার আছে তিনি রেখে যান পোশাক।
প্রতিষ্ঠানটি কিছু অসহায় মানুষকে দোকান ও ব্যবস...