জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাকে আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।আজ শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।হুইপ দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশে স্বচ্ছতা ও জবা...