বরাবর
সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়
আমি ‘কয়লা পশ্চিম সোনাই উচ্চ বিদ্যালয়’ বলছি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অনাদরে-অবহেলায় পড়ে রয়েছি। বয়স আমার ৩১ বছর। এ বয়সে স্থায়ী অবকাঠামো, এমপিওভুক্তিসহ নিশ্চিন্ত জীবনযাপন করার কথা। কিন্তু আমার পোড়া কপাল, আজও আমি জরাজীর্ণ বাঁশের বেড়া ও খুঁটির ওপর ভর দিয়ে কোনোরকম দাঁড়িয়ে আছি।মাথার ওপর ছাদ না থাকলে শিক্ষার্থীরা বইটা কোথায় পড়বে বলুন?
উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছি। ফলে স্থানীয় ‘অ...