অদম্য ইচ্ছাশক্তির আরেক নাম আলতাফ হোসেন
দুখু মিয়া। জন্ম থেকেই দুই হাত নেই, তবুও হার মানেননি। পা দিয়ে লিখেই বিএ পাস করেছেন।
চাকরি না পেয়ে নিজেই নরসিংদীর পাঁচদোনায় গড়ে তুলেছেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’।
এখন এভাবেই ব্ল্যাকবোর্ডে পা দিয়ে লিখে শত শত শিশুর মধ্যে বিলিয়ে যাচ্ছেন শিক্ষার
আলো।