গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় গুরুতর আহত রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হয়েছে। গত ৬ আগস্ট রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একটি হাতির মৃত্যু হয়। পরদিন ৭ আগস্ট সকালে চিকিৎসাধীন রাজু বাহাদুরকে হাতিশালায় মৃত অবস্থায় পাওয়া যায়। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।তিনি জানান, গত ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর চার বছর বয়সী হাতি জয়িতা হামলা করে। এতে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। আহত হাতিটির চিকিৎসায় মেড...