ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর নির্যাতন-দ্বিতীয় বিয়ে ও সংসারের অনিশ্চয়তায় দুই সন্তানকে নিয়ে বিষ পান করেছেন আছিয়া বেগম (২৮)। এতে ১৯ মাস বয়সী ছেলে জিসানের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মা আছিয়া ও পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা হাসপাতালে চিকিৎসাধীন।গত ৩ নভেম্বর বিকালে বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে আছিয়ার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার পরপরই দুই সন্তানকে নিয়ে বিষ পান করেন আছিয়া।পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আকমাল শেখে...