ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার পার্কিং নিয়ে তর্কাতর্কির জেরে দুই রাউন্ড গুলি ছোড়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম হামিদুল গাজী (৪১)। তার কাছ থেকে একটি রিভলবার ও খয়েরি রঙের সিএইচআর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।ওই গাড়িতে হামিদুলের সঙ্গে এক নারী আরোহী ছিলেন। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এসব তথ্য জানান।পুলিশ সুপার বললেন, ‘গত ১৭ আগস্ট রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ক্ষমতার দাপট দেখ...