রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ অবলম্বনে নাট্যদল ‘নাগরিক নাট্যাঙ্গন’ মঞ্চে নিয়ে আসছে তাদের ২৮তম নাট্য প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। লাকী ইনামের নির্দেশনায় এবং হৃদি হকের প্রযোজনা ভাবনায় এ নাটকে উঠে এসেছে স্বাধীনতা, বন্দিত্ব, মানবতা, শোষণ ও মুক্তির আকাঙ্ক্ষার নানা দিক। নাটকটিতে নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার, মোসাদ্দিক শাহিন, ফজলে রিফাত রাব্বী, সুমন আহমেদ, আসাদুজ্জামান রিয়াদ, নাজমুল হাকিম রনি, এমদাদুল হক, স্মৃতি সরক...