চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই তরুণের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বিরসহ কয়েকজন মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর...