তেরঙ্গা যাত্রাকে ঘিরে সংঘাতের রেশ কাটার আগেই দিল্লিতে নতুন রাজনৈতিক উত্তাপ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে গতকাল শনিবার ‘এক বছর চুপ’ শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিলেন দিল্লির বিশেষ কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে, রাতভর আটক থাকার পর মুক্তি পেয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাও। পুলিশের বিরুদ্ধে নারী ও অন্য বিক্ষোভকারীদের হেনস্তার অভিযোগ তুলে গতকাল দিল্লি পুলিশের সদর দপ্তরের দিকে মিছিল করলেন একা...