প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জ্ঞানেশ কুমার যত দিন পদে থাকবেন এবং নির্বাচন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন না আসবে, তত দিন এ লড়াই চলবে।রাহুল গান্ধী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের নির্বাচন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে বিরোধীরা কোনোভাবেই পিছিয়ে যাবে না।সোমবার দুপুরে রাহুল গান্ধীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি নি...