রাজ-রাজাদের অমরত্বের বাসনা দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় অমর হতে চান
এক রুশ বিলিয়নেয়ারও। হাতে নিয়েছেন প্রকল্প। অগ্রগতি কতদূর, তা নিয়ে লিখেছেন এহতেশাম
শোভন
অমরত্ব লাভের চিরন্তন বাসনা মানুষের আদিমতম
প্রবৃত্তিগুলোর একটি, যা সময়ের বিবর্তনে আজ রূপ নিয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির
চরম এক অগ্রযাত্রায়। এই উচ্চাভিলাষী ভাবনার পেছনে এবার আরেক কারিগর যুক্ত হয়েছেন। তিনি
রুশ বিলিয়নেয়ার ও গণমাধ্যম উদ্যোক্তা দিমিত্রি ইতসকভ। ১৯৮০ সালে রাশিয়ায় জন্ম নেওয়া
এই প্রযুক্তি উদ্যোক্তা তার অনলাইন মিডিয়া ক...