দিনাজপুরের খানসামায় অবৈধভাবে মজুদ করা ৯২০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নিবন্ধিত সার ডিলার মোজাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বোচাগঞ্জের পাকেরহাট এলাকায় ‘মেসার্স রনি ট্রেডার্স’-এর গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।জানা গেছে, ‘মেসার্স রনি ট্রেডার্স’-এর মালিক মোজাহারুল ইসলাম বিএডিসির নিবন্ধিত সার ডিলার। তিনি নির্ধারিত নিয়ম না মেনে গুদামে অতিরিক্...