দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চারজনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও এখন পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোনো সাড়া পাওয়া যায়নি।বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেয়। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে...