বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন শুধু দিনপঞ্জির তারিখ হয়ে থাকে না; সেসব জাতির স্মৃতিতে একেকটি যুগসন্ধিক্ষণ হয়ে অম্লান থাকে। ৫ আগস্ট তেমনই একদিন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা যখন ক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয়, তখন রাষ্ট্রক্ষমতার দীর্ঘদিনের দমনপীড়ন, মতপ্রকাশের সংকোচন এবং রাজনৈতিক অসহিষ্ণুতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, জাতির কাঁধ থেকে নেমে
যায় দীর্ঘদিনে...