কক্সবাজারের চকরিয়া উপজেলায় দিনদুপুরে রমিজ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, পূর্ব শুক্রতার জের ধরে এই গুলির ঘটনা ঘটতে পারে। রমিজ চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রামে মো. শফির ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। পালাকাটা উ...