খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের পাশেই খোলা মাঠ। দূর থেকে দেখলে মনে হবে অস্থায়ী কোনো শ্রমিক শিবির। কাছে গেলে দেখা যায় পুরনো টিন, পলিথিন আর কাপড় দিয়ে বানানো ছোট ছোট ঝুপড়ি। প্রচণ্ড রোদ, কাদা আর বৃষ্টির মধ্যে এখানেই দিন কাটাচ্ছেন শত শত মানুষ। অথচ পাঁচ মাস আগে তাদের স্থায়ী ঠিকানা ছিল বুড়িভদ...