২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর হাসিনা শুধু প্রধানমন্ত্রীর পদ থেকেই নয়, বরং তার পুরো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোও দেশ ছেড়ে পালিয়ে যায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বললেন, ‘ভবিষ্যতে সমাজবিজ্ঞানীরা এ ঘটনাকে ‘দি গ্রেট মাইগ্রেশন অব ফ্যাসিস্ট’ নামে অভিহিত করতে পারেন।আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।তাজুল ইসলামের ভাষ্য,‘হ...