প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক একটি সংবাদপত্রের কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল রবিবার বিবৃতিতে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রেও পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেছে সম্পাদক পরিষদ।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাশেদ খানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে ‘দৈনিক আমার দেশ’পত্রিকার একটি কপি...