মানুষের জীবনে অনেক পরিকল্পনা থাকে। কেউ সম্পদ বাড়াতে চান,
কেউ ভবিষ্যৎ নিরাপদ করতে চান, আবার কেউ জীবনের ব্যস্ততায় ভালো কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও
তা পিছিয়ে দেন। মনে করেন, সময় হলে দান করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন,
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন এবং
আল্লাহর সন্তুষ্টি অর্জনে আরও বেশি কাজ করবেন। কিন্তু মৃত্যু কারও জন্য অপেক্ষা
করে না। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন আর কোনো কাজের সুযোগ থাকে না। পবিত্র
কোরআনে আল্লাহ তাআলা এ বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে সময় থাকতে সৎকাজে এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন...