ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে এ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। যানজটে আটকে থেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।স্থানীয়রা জানালেন, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজ...