বানর, শিম্পাঞ্জি, গরিলা রীতিমতো ভোটাভুটির মাধ্যমে নিজেদের গন্তব্য ঠিক করে।
গভীর জঙ্গলে দুপুরের রোদ গড়িয়ে বিকাল নামছে, দীর্ঘ পথ হেঁটে খাবার খুঁজতে বেরোনো শিম্পাঞ্জির দলটি তখন গাছের ছায়ায় বিশ্রামরত। দলপতি উঠে দাঁড়াতেই পেছন থেকে এক শিম্পাঞ্জি বিশেষ সুরে ‘হু’ ডাক দিয়ে জানাল, তার আরও কিছুক্ষণ বিশ্রাম চাই। অমনি দলের বাকিরাও সুর মেলাল এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠের সেই ‘ভোট’ মেনে নিয়ে দলপতি আবার বসে পড়লেন!
ভোট দিয়ে বা মতামত জানিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু মানুষের একচেটিয়া অধিকার নয়, বন্যপ্রাণ...