কারাগারের চার দেয়ালে অপরাধের শাস্তি
পেতে আসেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে সবচেয়ে বেশি মৃত্যু
হচ্ছে তাদের, যাদের অপরাধ এখনো আদালতে প্রমাণই হয়নি। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে
কারা হেফাজতে মারা যাওয়া বন্দিদের সিংহভাগই ছিলেন বিচারাধীন। সব মিলিয়ে কারাগার বন্দিদের
নিরাপদ আশ্রয়ের বদলে পরিণত হয়েছে আতঙ্কের এক ঠিকানায়। সামান্য সর্দি-জ্বর কিংবা বুকব্যথা—
সবকিছুর পরিণতি যেন এক। হাসপাতালে নেওয়ার পথেই চিরতরে থেমে যাচ্ছে বহু প্রাণ।
বন্দিমৃত্যু নিয়ে কাজ করা মানবাধিকার
সংগঠন আইন...