দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে ২ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজারের হাজারও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের ৪ হাজার ৫০০ পরিবারের ২২ হাজারের বেশি মানুষের জন্য জরুরি খাদ্যসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাকের ইমার্জেন্সি রেসপনস টিমের সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই মানবিক উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পর...