রাজনীতির মতপার্থক্য এবার আঘাত হেনেছে রক্তের সম্পর্কে। যে ছেলেকে ঘিরে ছিল বাবার স্বপ্ন, সেই ছেলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বাবা। কারণ ছেলের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তিনি। অন্যদিকে ছেলের কথা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি তার প্রাণ। প্রয়োজনে পরিবারের বন্ধন ছিন্ন হলেও রাজনীতি ছাড়বেন না তিনি।বরগুনার আমতলীতে ঘটেছে এমন ঘটনা। আজ রবিবার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন বাবা...