হবিগঞ্জের মাধবপুরে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কোনো কিছু থেকে বঞ্চিত না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।এ বিষয়ে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) স্পষ্ট বার্তা দেওয়ার কথাও বলেন তিনি।আজ শনিবার দুপুরে মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে ইউপি সদস্য মান্নানের বাড়িতে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আমি মাধবপুরের ইউএনও ও হবিগঞ্জের ডিসিকে স্পষ্ট বলে দিতে চাই আম...