প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের মৌলিক দক্ষতা বাড়াতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৭২০ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিপড়ুয়া ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মান উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল শনিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিক শিক্ষায় শিক্ষার মানোন্নয়ন ও ত্বরান্বিতকরণ’ কর্মসূচির আওতায় এই অর্থায়ন করা হবে।...