প্রতারণার অভিযোগে করা মামলায় রাজধানীর ওয়ারী থানার ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আসামি তৌহিদ আফ্রিদির পক্ষে জামিন আবেদনের শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন।তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বললেন, ‘তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় সব মামলায় তিনি জামিনে আছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এর আগে গত...