শীতের হাওয়া বইতে শুরু করতেই রংপুরের গঙ্গাচড়ায় লেপ-তোশক তৈরির কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে। দিনের পাশাপাশি রাতেও চলছে কাজ। তবে শীতের কয়েক মাস কাজের চাপ থাকলেও গরমে প্রায় কর্মহীন থাকতে হয় তাদের। মৌসুমি এই আয়ের ওপর নির্ভর করেই চলে সংসার। বছরের বড় একটা সময় কাজ না থাকায় খরচ সামলাতে হিমশিম খেতে হয় অনেক কারিগরকে।আজ রবিবার সরেজমিন গঙ্গাচড়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে দেখা যায়, কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। কেউ তুলা ধুনছেন, কেউ কাপড় বিছিয়ে লেপ তৈরি করছেন, কেউ আবার ক্রেতার চাহিদামতো...