হাজি খাজা শাহবাজ কে ছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। তবে তিনি শায়েস্তা
খাঁর কর্মচারী ছিলেন বলে অনেকে মনে করেন। শাহবাজের উপাধি ছিল ‘মালিক উত-তুজ্জার’ বা
ব্যবসায়ীদের চূড়ামণি এবং ঢাকার সম্ভ্রান্ত ব্যবসায়ী। তিনি ১৬৭৯ সালে প্রচুর অর্থব্যয়ে
মসজিদ, একটি তোরণ এবং মাজার নির্মাণ করেন। মসজিদের ৫০ ফুট উত্তর-পূর...