চট্টগ্রামের ফটিকছড়ির তেলপারই খালের ওপর সেতু নির্মাণের জন্য দাঁড়িয়ে আছে দুটি পিলার। পাশে পড়ে থাকা রডে ধরেছে মরিচা। দুই দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি নির্মাণকাজ। ফলে সেতুর অভাবে দুর্ভোগ কমার বদলে বেড়েছে উপজেলার দমদমা গ্রামের মানুষের। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো পারাপার করছেন কৃষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। নির্মাণকাজে ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা ও প্রকল্প তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।উপজেলার লেলাং ইউনিয়নের দমদমা গ্রামের ওমদা মিয়া সওদাগর বাড়ির পশ্চিম পাশে তেলপার...