ক্রিকেট বিশ্ব সাক্ষী
হলো এক অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনার। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে একই দিনে ভিন্ন তিনটি
ম্যাচে ব্যাটারদের ব্যাট থেকে এল মোট ছয়টি সেঞ্চুরি। গতকাল রবিবার দিনটি যেন পরিণত
হয়েছিল সেঞ্চুরির উৎসবে। এদিন সেঞ্চুরির দেখা মিলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া
এবং ইংল্যান্ড-শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচে। একদিনে এই ছয় সেঞ্চুরিয়ান হলেন—বিরাট কোহলি,
শুবমান গিল, জাস্টিন গ্রিভস, তেম্বা বাভুমা, ডেভিড মিলার এবং টম ব্যান্টন। ভারতের রেকর্ডময় জয়
ও কোহলির ১৫ হাজার রান
ত্রিবান...