মা-বাবা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর মা-বাবার প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।’তিনি বললেন, ‘তৃতীয় অধিবেশনে প্রায় ৬টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল উল্লেখযোগ্য।বুধবার (২৬ আগস্ট) বিরোধী দলের ভূমিকা, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি এবং আসন্ন গুরুত্ব...