ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস
সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে
হয় বিস্ফোরণ। এতে
আশপাশে গ্যাস ছড়িয়ে পড়লে তীব্র গন্ধে
অসুস্থ হন ৩৯ জন।
সোমবার সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড়ের মৈত্রী টাওয়ার-সংলগ্ন এলাকার ঘটনা এটি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ
ফাঁড়ির এসআই জবায়দুল হক
জানান, বিস্ফোরণের পর চিকিৎসার জন্য
হাসপাতালে আসেন ৩৯ জন। প্রাথমিক চিকিৎসা
নিয়ে বাড়ি ফিরে গেছেন
তাদের মধ্যে অনেকেই। হাসপাতালে ভর্তি রয়েছেন কয়েকজন। চিকিৎসকদের মতে, একজনের অবস্থা
গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচা...