ফকির
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া,
ঢাকা ও দেশের বিভিন্ন
বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে লালন
স্মরণ অনুষ্ঠান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৭ থেকে ১৯
অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের
আয়োজন করা হবে। এ
উপলক্ষে ১৭ অক্টোবর সন্ধ্যা
৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান
অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক
ড. আহমেদ শাকিল হা...