নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলিসহ অপরাধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।আজ বুধবার বিকালে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একাধিক দল উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ইসমাইল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্...