সরকারি নির্দেশনায় দেশের জাতীয় মহাসড়কে তিন চাকার ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই আইনি নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না কেউই। চট্টগ্রাম সিটি গেট পার হয়ে উত্তর দিকে এগোলেই চোখে পড়ে উল্টো দৃশ্য—শুধু যে তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক মহাসড়কে অবাধে চলছে তা-ই নয়, এগুলো ছুটে চলেছে মারাত্মক ঝুঁকি নিয়ে উল্টো পথে।মঙ্গলবার সকালে মহাসড়কের মিরসরাই অংশে দেখা গেছে, ট্রাফিক আইন ও গতিসীমার সংকেতকে উপেক্ষা করে কীভাবে এই ঝুঁকিপূর্ণ যানগুলো চার লেনের দ...