আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন মানবজাতির মুক্তি ও হেদায়েতের দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিন হিসেবে পালিত হয়। প্রায় দেড় হাজার বছর আগে আরবের মক্কায় মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)।
তার আগমনের আগে আরব সমাজ নিমজ্জিত ছিল অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা কুসংস্কারে। ইতিহাসে এ সময়কে বলা হয় ‘আইয়ামে জাহেলিয়াত’-এর যুগ। মহানবী (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেন এবং শিক্ষা দেন সত্য,...