বিনোদনপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘আগামীর সময় বিনোদন আড্ডা’। আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় গায়িকা তাসনিম আনিকা। অনুষ্ঠানে বিশ্বকাপ, শিল্পীর গান, বর্তমান ব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আড্ডা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পান্থ আফজাল। আজ সন্ধ্যা ৭টায় এটি প্রচার হবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।