দিনটা মনে আছে স্পষ্ট। মে মাসের এক উষ্ণ দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা টেস্ট দলে নির্বাচকরা রেখেছেন তানজিদ হাসান তামিমকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির পর তাকে টেস্টেও মাঠে নামিয়ে দেওয়ার লোভটা সামলানো যাচ্ছে না, এতে করে ছেলেটার একূলও যাবে ওকূলও যাবে; এমন আলাপ তখনই শুরু হয়ে গেছে। সিলেটের মাঠে টেস্ট অভিষেকে ২৬ এবং ৪ রানের ইনিংসের পর সেই আলাপের পালে জোরালো হাওয়াও লাগল।
অভিজ্ঞতার ঘাটতি পূরণে পাঁচ বছর পর সৌম্য সরকারকে ফেরানোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগেই...