মার্জিন বিধিমালা লঙ্ঘন, বিনা অনুমতিতে
গ্রাহকের শেয়ার বিক্রি এবং বেআইনিভাবে ফোর্সড সেলের অভিযোগে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের
বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ
কমিশন (বিএসইসি)। সাবেক এফবিসিসিআই পরিচালক মো. আসলাম সেরনিয়াবাতের করা একটি অভিযোগ
আমলে নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)
এই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ জুলাই ‘বিনা অনুমতিতে শেয়ার বিক্রি: এনআরবিসি
ব্যাংক সিকিউরিটিজের’ শিরোনামে সংবাদ প্রকাশ...