সরকারি চাকরিতে চাকরিজীবীর ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করা নতুন কিছু নয়। নিয়োগ, পদোন্নতি, কখনো কখনো গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের সময়— এগুলো খতিয়ে দেখা হয়। কিন্তু স্কুল লাইফে কে বন্ধু ছিল, সে তথ্যও তালাশ করছে পুলিশ! মাঠপর্যায়ে দায়িত্বরত কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যদের বিষয়ে ২৬ ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে পুলিশের স্কুলবন্ধু কারা ছিলেন, চাওয়া হয়েছে তাদের তথ্যও।
এর মাধ্যমে রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা ও বর্তমান কর্মকাণ্ড যাচাই-বাছ...