জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলামকে তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ পদে নিয়োগ প্রদান করেছেন। তার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই আদেশ অবিল...