দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করার সবচেয়ে বড় উপাদান বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) আয়োজিত ‘ফিলোসফি ফর পিস’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট দর্শনের ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে না পারে, ততক্ষণ সে শারীরিকভাবে মানুষ হলেও প্রকৃত অর্থে মানবিকতার চর্চা করতে পারে না। তিনি...