ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আগামী ২৩ জুলাই নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে বর্ষা উৎসবের আয়োজন করেছে।উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা ঠিক করা হয়েছে ১ হাজার টাকা। সেদিন সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অংশগ্রহণকারীরা উৎসবস্থলের উদ্দেশে যাত্রা করবেন।দিনব্যাপী আয়োজনে থাকবে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে নবীন-প্রবীণদের স্মৃতিচারণ।উৎসবে অংশ নিতে আগ্রহী অ্যালামনাইদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধিদ...