ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা) আগামী ২৩ জুলাই নরসিংদীর সুবর্ণ গ্রাম রিসোর্টে বর্ষা উৎসবের আয়োজন করেছে।
উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা ঠিক করা হয়েছে ১ হাজার টাকা। সেদিন সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অংশগ্রহণকারীরা উৎসবস্থলের উদ্দেশে যাত্রা করবেন।
দিনব্যাপী আয়োজনে থাকবে সকালের নাশতা, মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে নবীন-প্রবীণদের স্মৃতিচারণ।
উৎসবে অংশ নিতে আগ্রহী অ্যালামনাইদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন ডুপডা সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।




